বিনোদন

দীপাবলির আগে অন্ধকারে পরিচালক গৌতম ঘোষের জীবন, প্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষ

আলোর উৎসবের আগে শোকের ছায়া নেমে এল পরিচালক গৌতম ঘোষের পরিবারে। শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তাঁর স্ত্রী, নীলাঞ্জনা ঘোষ। অসুস্থতার কারণে কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না তাঁকে। খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় নেমে আসে শোকের ঢল।

গৌতম ঘোষের দীর্ঘদিনের সঙ্গিনী, নীরব প্রেরণা ছিলেন নীলাঞ্জনা। তাঁর প্রয়াণে সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্র মহল— সকলে শোকাহত। খবর পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে মমতা লিখেছেন,
“আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। গৌতম ঘোষের স্ত্রী এবং আমার বৌদি ছিলেন তিনি। কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। সমাজসেবায় তাঁর ভূমিকা এবং কাঁথাশিল্পে তাঁর দক্ষতা আমার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।”

পরিচালকের প্রতি সহানুভূতি জানিয়ে মুখ্যমন্ত্রী আরও লেখেন,
“গৌতমদাকে সান্ত্বনা জানানোর মতো ভাষা নেই আমার কাছে। তবুও বলব, তিনি যেন মন শক্ত রেখে নিজের সৃজনশীল কাজ চালিয়ে যান— বৌদির স্মৃতিই হবে তাঁর প্রেরণা।”

আলোর উৎসবের প্রাক্কালে নেমে এল অন্ধকার, কিন্তু নীলাঞ্জনার স্মৃতি আজও আলোকিত করে রাখল বাংলা চলচ্চিত্র জগৎ ও সমাজসেবার পরিসর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.