২০২৩ সালের আইপিল ১৬তম প্রিমিয়ার লিগ। আইপিএলের দশম ম্যাচে লখনউয়ের স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়েন্টস। এইদিন দর্শকেরা লো স্কোরিং ম্যাচের সাক্ষী থাকল । এই পিচে টি-২০ স্টাইলে কোন সময়েই চালিয়ে খেলতে পারেন না ব্যাটাররা। লো স্কোরিং ম্যাচে এ দিন কেএল রাহুলের নেতৃত্বাধীন এলএসজি পাঁচ উইকেটে জয় পেয়েছে। ম্যাচ শেষে লখনউয়ের অধিনায়ক রাহুল স্পষ্ট জানিয়ে দিলেন, উইকেটে বল থমকে থমকে আসছিল। ফলে স্পিনারদের দিয়ে বোলিং শুরুটা একেবারেই ঠিকঠাকই ছিলো।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেট হারিয়ে ১২১ রান করে।রাহুল ত্রিপাঠি ৩৪ এবং আনমোলপ্রীত সিং ৩১ ছাড়া হায়দরাবাদের হয়ে ঠিক মতো রান পাননি আর অন্য ব্যাটাররা। ক্রুনাল পাণ্ডিয়া ১৮ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন।অধিনায়ক রাহুল ৩৫ এবং ক্রুনাল ২৩ বলে ৩৪ রান করেন। বিপরীতে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে চার ওভার বাকি থাকতেই ম্যাচে জয়ী হয় লখনউ সুপার জায়েন্টস।







