জেলা

আগুনে পুড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ি, প্রাণেবাঁচলেন পাঁচজন

ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আগুনে পুড়ে গেল এক তৃণমূল কর্মীর বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পাঁচজন। অপরদিকে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ১৬/ ৬৩ নম্বর বুথের বুথ সভাপতির পোয়ালের পুঞ্জি সহ মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরো ৪টি বাড়িতে রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সকাল থেকেই ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
অভিযোগ উঠেছে, শুক্রবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটেছে। ময়নাগুড়ি ও ধুপগুড়ি থেকে দোমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একসাথে ছটি জায়গায় আগুন লেগে যাওয়ার কারণে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় দমকল কর্মীদের। শুক্রবার রাতে আগুন লাগার বিষয়ে বিরোধী দলের উপর আঙুল তুলেছেন খাগড়া বাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি ছবিন চন্দ্র রায়। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে বিরোধীদের এই চক্রান্ত বলে অভিযোগ করেছেন তিনি।
খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার খুশি মন্ডলের বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ঘরে থাকা আসবাবপত্র সহ জমির ধান , প্রয়োজনীয় নথিপত্র সমস্ত কিছু পুড়ে গিয়েছে।

বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক চঞ্চল সরকার বলেন, পঞ্চায়েত নির্বাচনে মানুষজন যেন ভয়ে বাড়িতে থাকে। ভোট দিতে যেন না যায় সেটার জন্যই তৃণমূলের এই চক্রান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.