জেলা

সিকিমে আবহাওয়ার বিশাল পরিবর্তন

একেবারেই অন্য ধরনের আবহাওয়া তে মেতে উঠল সিকিম।আজ সকালে এবং কাল গভীর রাত থেকেই বরফ পড়তে শুরু করেছে। পর্যটকেরা ভীড় করতে শুরু করেছেন আবার।

সিকিমের গ্যাংটকে বরফ পড়ায় আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে যায়। পর্যটকেরা গতকাল থেকেই হোটেলে ভীড় জমাতে শুরু করেছেন। সিকিমের প্রতিটি এলাকার হোটেলে ভীড়।লোকজনেরা একেবারে চলে আসছেন সিকিমে। আবহাওয়া দপ্তরের আগামী পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া একেবারেই অপরিবর্তিত থাকবে।

সিকিম জুড়ে বরফের ছোয়া থাকায় শীত আবার ঘুরে এসেছে সিকিমে। সকালেই বরফ দেখতে ভীড় করেন বাইরে থেকে আসা পর্যটকেরা। রাস্তায় বরফ চলে আসায় আটকে পড়ে বহু গাড়ি। প্রচুর লোক এবং পর্যটকেরা চলে এসেছেন সিকিমে। সিকিমের প্রাত্যন্ত অঞ্চলে বরফ পড়ে যাওয়ায় বহু মানুষ আটকে পড়ে যান। তবে বিদেশী পর্যটকেরা এসে আনন্দ পেয়েছেন এই সময় বরফ পড়ে যাওয়া দেখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.