অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে ধরা পড়লেন এক অনুপ্রবেশকারী। ধৃতের নাম ইমরান হাসান, বয়স ৩০ বছর। ধরা পড়ার পর সুমন সরকার, পিতা সঞ্জিৎ সরকার বলে পরিচয় দেন ইমরান। ধৃতের বাড়ি বাংলাদেশের যশোর জেলার পুটখালি উত্তরপাড়ার বাসিন্দা। জানা যায়, গতকাল ডোবারপাড়া সীমান্তের বেড়া টপকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করছিলেন ইমরান ওরফে সুমন। বাংলাদেশ থেকে বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ধরা পড়ে যায় বিএসএফের হাতে। কিন্তু তিনি কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এরপর বিএসএফ গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয় ধৃত ইমরান ওরফে সুমনকে। আজ বুধবার তাঁকে বনগাঁ আদালতে তোলা হয়েছে। সীমান্তের ওপারে বাংলাদেশে যে অশান্ত পরিবেশ রয়েছে অবৈধভাবে অনুপ্রবেশ তার কারণ বলে মনে করছেন ভারতীয় নাগরিকেরা।
Read Next
November 25, 2026
বয়স মাত্র ১৮, তবুও কোটি ভোটারের দুর্ভোগ ঘুচিয়ে গণতন্ত্রের পথ সহজ করলেন রাঁচির কিশোর!
November 25, 2026
শবরীমালায় ভার্চুয়াল কিউ বুকিংয়ে কারচুপি রুখতে কড়া পদক্ষেপ, বাতিল স্লট ফের চালু হবে ৮ ঘণ্টা পর
November 24, 2026
‘কাকাকে চোর বলেছিল!’ সহপাঠীকে সপাটে চড় প্রিয়ঙ্কার, স্কুলের সেই ঘটনা শুনে অবাক সনিয়া-রাহুল
November 24, 2026
শেষনাগ হ্রদে ভারী খননযন্ত্র: পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে উত্তাল কাশ্মীর
November 24, 2026
. ‘বাবাকে মেরে ফেলতেই সরানো হয়েছিল নিরাপত্তা!’ রাজীব-হত্যা নিয়ে বিস্ফোরক দাবি রাহুলের
November 24, 2026
তিক্ততা কাটিয়ে কাছাকাছি ভারত-নেপাল, স্বাক্ষরিত ৮টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক
Related Articles
Check Also
Close







