দেশ

ভাইয়ের কাছে ধর্ষিত দিদি! অন্তঃস্বত্তা কিশোরীর গর্ভপাত করাতে গিয়ে প্রকাশ্যে এলো ঘটনা

ঘটনাস্থল, মুম্বাইয়ের ভাসি এলাকা। পর্ণগ্রাফি দেখে উত্তেজনা না রুখতে পেরে ভাইয়ের কাছে ধর্ষণ হলো দিদি। ১৫ বছরের দিদিকে ধর্ষণ করলো তার ১৩ বছরের ভাই। তারপর কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়ে। কিশোরীর বাবা-মা ওই অন্তঃস্বত্তা কিশোরীকে গর্ভপাত করাতে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে পুরো বিষয়টি জানায় এবং তারপরেই প্রকাশ্যে আসে পুরো ঘটনা।

তারপর পুলিশ ওই কিশোরীর কাছ থেকে সম্পূর্ণ বয়ান নেয়। বয়ান নেওয়া হলে, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী পুলিশ ছেলেটির বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ) এবং ৩৭৬ (২ এন, একই মহিলাকে বারবার ধর্ষণ) ধারায় এবং শিশুদের সুরক্ষার অধীনে মামলা দায়ের করেছে। মামলা নথিভুক্ত হয়েছে, পকসোর ৪, ৬, ৮ এবং ১২ ধারার অধীনে। এক্ষেত্রে যেহেতু দুজনেই নাবালক তাই পরবর্তী সিদ্ধান্ত নেবে কিছু কল্যাণ কমিশন। মামলাটি বর্তমানে স্থানান্তর করা হয়েছে মুম্বাইয়ের ভাসি এলাকার খান্দেশ্বর থানার পুলিশের কাছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নাবালিকা তার সাথে ঘটা এই ঘটনার যে বিবৃতি দেয়। সেই বিবৃতিতে সে বলেছে যে সে তার ছোট ভাই এবং সে গত বছর ডিসেম্বর মাসে একসঙ্গে পর্ন দেখেছিল। তারপর তারা সেক্স করার চেষ্টা করলে তারা ব্যর্থ হয়। এরপর ছেলেটি জানুয়ারিতে তার দিদিকে জোর করে ধর্ষণ করে। মেয়েটি জানায়, তার ভাইকে সে ঘটনার সময় নিষেধ করেছিল, কিন্তু তার ভাই তার কথা শোনেনি। পরে মেয়েটি অন্তঃস্বত্তা হয়ে পড়ায় তার পিরিয়ড বন্ধ হয় যায়। এবং তাতেই সন্দেহ হয় তার পরিবারের এবং তারপর প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। পরিবার মেয়েটিকে ভাসি জেনারেল হাসপাতালে গর্ভপাত করাতে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে পুলিশকে ঘটনার কথা জানায় ও পুরো ঘটনা সমানে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.