আগস্ট মাস পরে গিয়েছে । সামনেই স্বাধীনতা দিবস । প্রতিবার স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন । এবারও দেখা যাবে সেই চিত্র । কিন্তু তার আগেই লালকেল্লা থেকে উদ্ধার করা হল বোমা ! ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে , গোটা ঘটনাকে কেন্দ্র করে ।
কিন্তু প্রশ্ন উঠছে, এত নিরাপত্তা এবং পুলিশি টহলদারি থাকা সত্ত্বেও কেনো সন্দেহজনক ভাবে পরে থাকা বোমা কারোর নজরে আসেনি ! ইতিমধ্যেই এই ঘটনায় ৭ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে । সূত্রের খবর , নিরাপত্তায় গাফিলতির অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য , এই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে । স্বাধীনতা দিবসের প্রাক্কালে , এত বড় গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন ।
প্রসঙ্গত , স্বাধীনতা দিবসের নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে , প্রতিবছরই স্বাধীনতা দিবসের পূর্বে একটি নকল মক ড্রিলের আয়োজন করা হয় । যেখানে নকল জঙ্গির দল ও নকল বোমারও ব্যবস্থা করা হয় । প্রশ্ন উঠছে , সেই সময় এত আটো সাটো নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন সেই বোমা কারোর নজরে এলো না !







