দীপাবলীর আগেই বিভিন্ন বাজি কারখানা থেকে শুরু করে একাধিক জায়গায় ঘটে চলেছে অগ্নিকান্ডের ঘটনা। এবার আগুন লেগে গেল হায়দ্রাবাদের একটি বাড়িতে। সোমবার গভীর রাতে ইয়াকুতপুরায় এই ঘটনার ফলে বেশ উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ হারিয়েছে দুই জন। তাদের নাম মোহনলাল এবং উষা বাই। গতকাল গভীর রাতে সকলেই অন্যান্য দিনের মত রাতের খাবার শেষ ঘুমিয়ে পরেছিল। তারপরেই আচমকা আগুন লেগে যায়। তবে কিসের থেকে এই আগুন ছড়িয়ে পরলো সেটা এখনো জানা যায়নি।
প্রাণ বাঁচাতে সকলেই বেরিয়ে আসার চেষ্টা করলেও দুজনের প্রাণ রক্ষা করা যায় নি। ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে মালাকপেটের যশোদা হাসপাতালে। পাশাপাশি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এমনকি পুলিশ দিয়ে দেখছে কিভাবে এই বাড়িতে আগুন লাগল। বাইরে থেকে কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে কিনা সেই বিষয়টাও পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে।







