রাজ্য

বনগাঁ-শিয়ালদহ লাইনে ট্রেন বিভ্রাট; ভোগান্তিতে যাত্রীরা !

নিজস্ব সংবাদদাতা : সাত সকাল থেকে বনগাঁ-শিয়ালদহ ট্রেন লাইনে বন্ধ হল যাত্রী পরিষেবা। বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির সম্মুখে পড়তে হল নিত্যযাত্রীদের। সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চালক আরপিএফ-এর সাহায্য নেওয়ার চেষ্টা করেন। ওই সময় স্টেশনে কোনও আরপিএফ না থাকায় সমস্যা বাড়ে। পরে ট্রেন চালু হলেও অনেক দেরিতে চলছে। মূলত ডাউন লাইনে সিগন্যালের সমস্যা থাকায় ট্রেনগুলিকে লাইন বদলে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। সে কারণেই দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.