রাজ্য

তিন বছর পর আশার আলো ফোটাল শীর্ষ আদালত, ফের রাজ্যে শুরু ১০০ দিনের কাজ

হাই কোর্টের রায় সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। কাটলো রাজ্যে তিন বছরের অচলাবস্থা। ফের শুরু হতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্প। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হাসি ফুটতে চলেছে রাজ্যের অসংখ্য শ্রমিকের মুখে। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো নতুন দিগন্ত খুলেছে এই জনপ্রিয় প্রকল্প।

এর আগে ১৮ই জুন হাই কোর্ট রাজ্যের সঙ্গে কেন্দ্রকেও ১০০ কাজের অর্থ নির্দেশ দিয়েছিল। এবার সেই রায় বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। পাশাপশি হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বন্ধ রাখা অন্যায্য। তাই শ্রমিকদের প্রাপ্য টাকা অবিলম্বে রাজ্যের মাধ্যমে ফিরিয়ে দিতে হবে। ২০২১ সাল থেকে আর্থিক অনিয়মের অভিযোগে এই প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার। তারপর থেকেই রাজ্যের গ্রামীণ অর্থনীতি ও শ্রমজীবী মানুষের উপর নেমে আসে বিপর্যয়। রাজ্য তরফে বহুবার কেন্দ্রের কাছে আবেদন করেও সহায়তা পায়নি বলে অভিযোগ ওঠে। বর্তমানে প্রশাসনিক মহল মনে করছে, আদালতের এই নির্দেশে কেন্দ্র-রাজ্য সংঘাতের অবসান ঘটবে। যার ফলে ফের বাংলার গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা করছে সকলে।

এ প্রসঙ্গে শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ছোট্ট কথায় কলকাতা হাইকোর্ট যা বলেছিল, দুর্দান্ত বলেছিল। আজ সুপ্রিম কোর্টও সেটাই বলল। এখন আবাস যোজনার মতো অন্যান্য প্রকল্পেও ন্যায়ের দাবি তোলা হবে। কেন্দ্রীয় সরকার যে অসাংবিধানিকভাবে বাংলার মানুষের টাকা আটকে রেখেছিল, আজ আদালত প্রমাণ করে দিল তারা ভুল করেছে। BJP নেতারা বড় বড় বক্তৃতা দিয়েছেন, বাংলার উন্নয়নের পথে বাধা দিয়েছেন। আজ আদালতের রায়ে তাঁদের মুখে চুনকালি পরলো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.