জেলারাজনীতি

ছট পুজোয় ধর্মীয় রং! অন্ডালে মাছ-মাংসের দোকান বন্ধে হুমকির অভিযোগ বিজেপির কর্মীদের বিরুদ্ধে

গত ২৪-এর লোকসভা নির্বাচনে কমেছে আসন সংখ্যা। এরইমধ্যে ফের বঙ্গ বিজেপি ধর্মীয় উত্তেজনার হাওয়া তুলতে মরিয়া বলে অভিযোগ উঠেছে। এবার ছট পুজোতেও লাগলো রাজনৈতিক রং। পশ্চিম বর্ধমানের অন্ডাল এলাকায় একদল বিজেপি নেতা ও কর্মী ছট উপলক্ষ্যে মাছ-মাংসের দোকান বন্ধের ‘ফতোয়া’ জারি করেছিল বলে অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেই ফতোয়া অমান্য করে দোকান খোলেন স্থানীয় ব্যবসায়ীরা। তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে অন্ডাল বাজারে। বিজেপির কর্মীরা বিভিন্ন দোকান ঘুরে হুমকি দেয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাজার এলাকায় এই উত্তেজনা ছড়িয়ে পরার আগেই ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করেন পুলিশ আধিকারিকরা। প্রশাসনের তৎপরতায় এলাকা থেকে সরে গেরুয়া শিবিরের স্থানীয় কর্মীরা বলে জানা যায়।

কয়েকদিন আগে থেকেই রবিবার ও সোমবার বিজেপি স্থানীয় নেতৃত্বের মাছ-মাংস বিক্রির ওপর জারি করার নির্দেশিকা মানতে নারাজ ব্যবসায়ীরা যার জন্য উৎসবে মরসুমেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে রাজ্যের শাসক দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলি বিজেপির এই প্রতিষ্ঠাকে ব্যর্থ মেরুকরণের রাজনীতি বলে কটাক্ষ করেছে। তবে এখনো পর্যন্ত পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের থেকে কোনো রকম সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.