রাজনীতিরাজ্য

বিধানসভায় নওশাদের কথায় সমর্থন শুভেন্দুর! টেবিল চাপড়ে জানালেন সমর্থন

বিজেপি সরকারের তরফে শুরু হয়েছে প্রথম বিধানসভা অধিবেশন । শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছে নতুন যুগের । তিনি প্রথম বক্তৃতেতেই আশ্বস্ত করেছেন যে কণ্ঠরোধ করা হবে না বিরোধীদের । ঠিক সেরকমই এদিন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখতে উঠলে , তাঁর বেশ কিছু বক্তব্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কার্যত সমর্থন জানাতে দেখা যায় । টেবিল চাপড়েও সমর্থন জানান শুভেন্দু ।

এদিন বিধানসভায় নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখার আগেই বিধায়ক তাপস রায় একুশের ‘ভোট পরবর্তী হিংসা’র কথা মনে করিয়ে দেন । আর তারপরেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আজ তাপস রায় যা বলেছেন, তা খুব একটা ফেলে দেওয়ার নয়।” ২১-এর কথাও উল্লেখ করেন তিনি । নওশাদ সিদ্দিকী বলেন, “২০২১ সালে ভোটের জেতার পর, ৬ মাস এমন দিন পার করেছি, যখন ভেবেছিলাম, আমি ইস্তফা দিয়ে দিই, যাতে আমার ছেলেগুলোর উপর অত্যাচার বন্ধ হয়।”

নওশাদের কথায় , কার্যত সমর্থনের হাসিই হাসেন শুভেন্দু অধিকারী । উল্লেখ্য, পূর্বে যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পদে ছিলেন , তখনই বারবার তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছিলেন। আর এবার সেই প্রসঙ্গ নিয়ে নওশাদ কথা বললে , কার্যত সমর্থনের হাসিই হাসেন শুভেন্দু অধিকারী । কিন্তু নতুন মুখ্যমন্ত্রীর হাসি দেখেই, নওশাদ জানান, “আমি বিজেপিকে দরাজ সার্টিফিকেট দিচ্ছি না।” পাশাপাশি তিনি এও বলেন যে, নির্বাচনের পর এবারও অনেক ধর্মস্থান আক্রান্ত হয়েছে, সেটা যেন একটু লক্ষ্য করে বিজেপি ।

উল্লেখ্য , শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন , এতদিন বিরোধীরা চিঠি দিলে তার প্রাপ্তি শিকার করা হত না , তবে এবার তা হবে। আর নওশাদও তাতে সমর্থন জানিয়ে বলেছেন, “আমাদের চিঠির প্রাপ্তি শিকার করা হত না। এবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন প্রাপ্তি শিকার করা হবে।” মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিং-এর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়ে নওশাদ বলেন, “আমাদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি । চীৎকার কে বন্ধ করে দেওয়া হয়েছে, আশা করি ওই দিন আর আসবে না। মানুষের স্বার্থে আমাদের দাবিগুলো পূরণ করবেন। আমরাও অহেতুক বিরোধিতা করব না। মানুষের স্বার্থে আমাদের দাবিগুলো পূরণ করবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.