খেলাধুলা

কাতারে অনুষ্ঠিত এশিয়ান কাপে ভারতের জায়গা হল গ্রুপ জি !

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালে কাতারের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ। অন্য সব দেশের মতো সুযোগের অপেক্ষায় আমাদের ভারতীয় ফুটবল দল। ভারতকে এই টুর্নামেন্টে যোগ হতে হলে টপকাতে হবে কোয়ালিফায়ার রাউন্ড। এই টুর্নামেন্টে জি গ্রুপে জায়গা করে নিয়েছে ভারত। তাদের মোকাবিলা করতে হবে আরব আমিরশাহী থেকে চীন ও মালদ্বীপের মতো দেশের সাথে। গত মাসের মাঝামাঝি সময়ে কুয়ালালামপুরে অবস্থিত এ এফ সির সদর দপ্তর থেকে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টটি।

সেই অনুযায়ী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে গ্রুপ জি এর ম্যাচগুলো কোয়ালিফায়ার এ অংশগ্রহণ করবে ৪৩ টি দল। যাদের ভাগ করা হয়েছে ১১ টি গ্রুপে। তারমধ্যে ১০ টি গ্রুপে ৪ টি দল আছে ও একটি দলে ৩ টি দল আছে। ইতিমধ্যেই আমাদের ভারতের দল ঘোষণা হয়ে গেছে। দলের হেড কোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে দলে থাকছেন ঋত্বিক তিওয়ারি, প্রভসুখন গিল, রুইভা, বিকাশ, সঞ্জীব, সুমিত রাঠি, ও জিতেন্দ্র সিং। মাঝ মাঠ দখলের জন্য থৈবা সিং, নামতে, জিতেশ্বর সিং, আয়ুশ দেব, ব্রিশন, অমরজিৎ সিং, সেইসাথে দলের আক্রমণ ভাগে থাকছে সুহেল আবদুল ভাট, রোহিত দানু, সৌরভ কে, নিনথোই, শিবশক্তি নারায়ণ। এবার এই নয়া প্রতিভাদের দিকেই বেশি নজর সবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.