অফবিট

প্লাস্টিকের চাল খাচ্ছেন নাতো ? তাহলে চটজলদি জেনে নিন প্লাস্টিক চাল চেনার উপায়

নিজস্ব সংবাদদাতা: বর্তমানে সব কিছুতেই ভেজাল। বাঙালির প্রধান খাদ্য হলো ভাত। এবার তার মধ্যেই রয়েছে ভেজাল। এখন চালের মধ্যেও প্লাস্টিক চাল পাওয়া যায়। প্লাস্টিক চাল চীন দেশে প্রথম তৈরি হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে সেই চাল চারপাশে ছড়িয়ে পড়ে। যে গুলো আমরা নিজের অজান্তে কিনে খাচ্ছি।কিন্তু এবার খুব সহজে চিনতে পারবেন সেই প্লাস্টিক চাল গুলো।

এক চামচ চাল এক গ্লাস জলে ঢেলে নাড়াচাড়া করুন। উপরে ভেসে উঠলে বুঝবেন সেটি প্লাস্টিক চাল। প্লাস্টিক চাল সরাসরি আগুনে দেয়ার সঙ্গে সঙ্গেই গলে যায়। প্লাস্টিক চাল রান্না করার সময় অনেকক্ষণ শক্ত থাকে। সাধারণ চালের ক্ষেত্রে তা হয় না। চাল রান্না করে রেখে দিন। দুই-তিন দিনেও যদি তাতে পরিবর্তন না আসে বুঝবেন সেটি প্লাস্টিকের চাল। একটি পাত্রে তেল গরম করে তাতে চাল ঢেলে দিন। চাল প্লাস্টিক হলে তা পাত্রের তলায় শক্ত হয়ে জমে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.