নিজস্ব সংবাদদাতা : শুধু ভারতে নয় বিশ্বজুড়ে হস্তরেখা শাস্ত্র ভীষণ জনপ্রিয়। বিশ্বাস অনুযায়ী, যেকোনও ব্যক্তির তালুতে অনেক গোপন রহস্য লুকানো থাকে তা দেখে মানুষ চেনা যায়। আপনি মানুষটা কেমন, সেটা আপনার হাতই বলে দিতে পারে। কিন্তু যাদের হাতে M আছে তাঁরা স্পেশাল। কখনও কি খেয়াল করে দেখেছেন আপনার হাতে M আছে কি না। যদি থাকে তাহলে আপনি স্পেশাল। এমনটাই মনে করেন জ্যোতিষবিদ রা।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনও পুরুষের হাতে M থাকলে, তিনি অত্যন্ত প্রতিশ্রুতিমান। শুধু চাকরি নয়, অন্য যে কোনও উদ্যোগ নিলেই আপনি সাফল্য পাবেন। এছাড়া আপনি অত্যন্ত অনুভূতিপ্রবণ। ভাল কোনও মেয়ে যদি আপনার প্রেমে পড়েন, তবে সম্পর্কের ভবিষ্যত্ নিয়ে চিন্তা থাকে না। আপনারা কখনওই কাউকে প্রতারিত করেন না। চোখ বন্ধ করে ভরসা করা যায়।
হাতের এই M সম্পর্কিত আরও কিছু তথ্য জেনে রাখুন-
১. এছাড়াও নারীদের হাতে যদি M থাকে তবে, তিনি পুরুষের থেকেও ক্ষমতাশালী হতে পারেন।
২. হাতের তালুতে M থাকা ছেলে বা মেয়ে যে কেউ-ই যে কোনও পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। সফল্যের জন্য নিজের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তনও এরা করতে পারেন।
৩. যদি প্রেমিক, প্রেমিকা দু’জনের হাতেই M থাকে তাহলে সেটা রাজযোটক। তবে সে ক্ষেত্রেও সাফল্যের দিক থেকে মেয়েটিই এগিয়ে থাকবে।
সুতরাং হাতে যদি M থাকে তবে নিশ্চিতে আপনি এগিয়ে যান। নিজের উপরে আস্থা রাখুন। সাফল্য আপনার কাছে ধরা দেবেই।







