অফবিট

চোখের ধাঁধা : এই ঘরটির মধ্যে একটি বিড়াল লুকিয়ে রয়েছে! চ্যালেঞ্জ রইল, কেবল ৫% মানুষই বিড়ালটি খুঁজে পাবেন!

 

আজকাল সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কখনো এই ছবির মধ্যে লুকিয়ে থাকা বস্তু আবার কখনো পার্থক্যগুলি শনাক্ত (identified) করতে হয়। এর মাধ্যমে বুদ্ধিমত্তার (intelligence) পরীক্ষা করার একটি ভালো উপায়। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি বিড়াল।

 

উপরে ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবেন, বাড়ির বারান্দায় একজন মানুষ খেতে বসেছে এবং তার পাশে বসে রয়েছে তার বৃদ্ধা মা (old mother)। উঠোনে রয়েছে একটি কুকুর এবং ঘরের ছাউনির পাশ দিয়ে গাছের পাতাগুলি নুইয়ে পড়েছে। পরিবেশটা খুবই সুন্দর। এরই মধ্যে কোথাও একটি বিড়াল (cat) লুকিয়ে রয়েছে, যাকে খুঁজতে অনেকেই হিমশিম খাচ্ছেন।

 

দাবি করা হয়েছে, ছবিটির মধ্যে কেবল ৫% মানুষই বিড়ালটিকে শনাক্ত করতে সফল হবেন। এমনকি অনেক বুদ্ধিমানেরাও ব্যর্থ হয়েছেন। তবে ইতিমধ্যেই যারা বিড়ালটি খুঁজে পেয়েছেন মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ। যাইহোক আপনি কি এখনো বিড়ালটি খুঁজে পেয়েছেন? যদি খুঁজে না পান তাতে চিন্তা করার কিছু নেই, আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।

 

ছবিটি উত্তর খোঁজার আগে মনোযোগ সহকারে দেখুন। আসলে এই জাতীয় ছবিগুলি দেখতে সাধারণ হলেও, এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও অনেক সূক্ষ্ম। বিড়ালটি লুকিয়ে রয়েছে বৃদ্ধার চুলের খোপার মধ্যে। ছবিটি এমনভাবে সেট করা হয়েছে যাতে সহজেই কারও নজরে না পড়ে।

 

অপটিক্যাল ইলিউশন মানেই হল ‘চোখের সাথে ছলনা করা’। তবে আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। এজাতীয় ছবির সমাধানের ক্ষেত্রে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে চিন্তা করলেই ছবির সমাধান বেরিয়ে আসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.