অফবিট

মধুও আপনার শরীরের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে !

নিজস্ব সংবাদদাতা : মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা আমাদের শরীরের এক স্বাস্থ্যকর বন্ধু। অনেকেই সকাল বেলা ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জলে লেবু ও মধু মিশিয়ে খান। সকালের এই এক গ্লাস পানিয় আমাদের শরীরে যেমন ওজন নিয়ন্ত্রণ করে তেমনি ত্বক ভালো রাখে এবং বিপাকক্রিয়ায় বিশেষ সাহায্য করে। নতুন এক সমীক্ষায় এটা জানা গেছে, মধু আমাদের শরীরের জন্য বিষের সমান হয়ে ওঠে।

মধু আমরা নানাভাবে ব্যবহার করে থাকি যেমন- রান্নাতে, বেকিং করতে ,চায়ের সাথে এবং ঠান্ডা লাগলে শুধু শুধু আমরা মধু খেয়ে থাকি। পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি মধুর ব্যবহার হয়। মধু চিকিৎসা শাস্ত্র এক অভাবনীয় উপাদান। মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মধুতে থাকা অ্যান্টি-বায়োটিক ও আন্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের ক্ষতস্থান তাড়াতাড়ি মেরামত করতে সাহায্য করে।

এক সমীক্ষায় জানা গেছে, মধু যদি নির্দিষ্ট তাপমাত্রার সংস্পর্শে আসে তবে তার সব গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই মধু যদি আমরা খাই তবে তা আমাদের শরীরে উল্টো প্রতিক্রিয়া করবে। অতিরিক্ত গরম জলের সাথে মধু মিশিয়ে খেলে সেটি শরীরের পক্ষে মোটেই উপকারী নয়। হালকা গরম বা ঠান্ডা খাবারের সাথেই মধু ব্যবহার করা উচিত, না হলে মধু উপকারের থেকে ক্ষতি বেশি করবে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.