Uncategorizedঅফবিট

বাজার থেকে না বরং রান্নাঘরে থাকা মশলা দিয়েই বানিয়ে ফেলুন হার্বাল টি

ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা না পেলে দিনই শুরু হয় না অনেকের। কেউ কেউ লাল চা পছন্দ করেন আবার কেউ পছন্দ করেন ঘন করে দুধ চা। শরীর ও মন ফুরফুরে রাখতে চায়ের মাহাত্ম্যকে ভোলা যায় না।

তবে সকালের চা টাকে আরো সুস্বাদু ও স্বাস্থ্যকর করতে ব্যবহার করুন কিছু বিশেষ মসলা। ঘাবড়াবেন না। সবই আছে আপনার বাড়ির রান্নাঘরে। এতে শুধু চায়ের স্বাদ বাড়বে এমন নয়। এই মসলা দিয়ে বানানো চা আপনাকে সুস্থ রাখবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

১. দারুচিনি চা
দারুচিনিতে আছে অ্যান্টিভাইরাল গুনাগুন। পাশাপাশি এই মসলা হজমের ক্ষেত্রেও কিন্তু খুব উপকারী। বিশেষ করে সর্দি-কাশিতে যদি আপনি দারুচিনি চা পান করেন তাহলে অবশ্যই উপশম মিলবে।

২. এলাচ চা
এলাচ শুধু চায়ের স্বাদ আর গন্ধ বাড়ায় এমন নয়। আপনি যদি প্রতিদিন এলাচ চা পান করেন তাহলে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি মুখের দুর্গন্ধ, মানসিক চাপ সবকিছু থেকেই মুক্তি পাবেন।

৩. তুলসী চা
শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ উদ্ভিদ হল তুলসী। তুলসীর মধ্যে এমন কিছু ঔষধি গুনাগুন রয়েছে যা রোগ নির্মূল তো করেই। এমনকি শরীরের ইমিউনিটি পাওয়ারও বাড়িয়ে তোলে। তাই তুলসী পাতার চা একদিকে যেমন ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তেমন জটিল রোগের জন্য যথেষ্ট কার্যকরী।

৪. আদা চা
বাঙালি বাড়িতে চা বানাতে গেলে একটু আদা থেঁতো করে দিতেই হয়। বলতে পারেন এটাই তাদের চা বানানোর নিয়ম। সর্দি – কাশিতে ভীষণ আরাম দেয় আদা চা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.