Uncategorizedদেশবিদেশ

উপার্জনের আশায় ওপার বাংলা থেকে এপার বাংলায় পারি বহু মানুষের

উত্তপ্ত পরিস্থিতির কারণে কার্যত স্তব্ধ ওপার বাংলা। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে উচ্ছ্বাস করার নামে ক্রমাগত তছনছ করা হচ্ছে গণভবন। বলাই যায় বাংলাদেশের মাটিতে চলছে মধ্যযুগীয় বর্বরতা। যার ফলে বন্ধ হয়ে পরেছে সমস্ত রকম বাণিজ্য। সেই কারণে পেটে টান পরেছে সাধারণ মানুষের। তাই বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে আসছে সেই মানুষেরা।

প্রতিনিয়ত বাংলাদেশে বৃদ্ধি হচ্ছে অশান্তির উত্তাপ। আগুনের ঝোলসে প্রাণ হারিয়েছে প্রায় ২৪ জন। সেই সংখ্যা প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাশাপাশি আগুনে ঝলসে গেছে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান আওয়ামী লীগের সাংসদ মাশরাফি বি মোরতাজা। এছাড়াও গোটা বিশ্ব সাক্ষী রয়েছে বঙ্গবন্ধুর মূর্তির ওপরে পা দিয়ে ভেঙে ফেলার চিত্র এরপরেই চাপের মুখে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসেন শেখ হাসিনা।

তারপর থেকে আরও বেড়ে যায় অশান্তি। পাঁচিল টপকে বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে তান্ডব চালায়। পাশাপাশি সেখানে থাকা খাবার থেকে শুরু করে জিনিসপত্র সবকিছুই লুট করতে থাকে আন্দোলনকারীরা। এই সব কিছুর মধ্যে বলি হয়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। অনেকের ব্যবসা-বাণিজ্য বন্ধের মুখে পরেছে। যার ফলে চিন্তার ভাঁজ পরেছে তাদের কপালে। তবে কাজ করে পেট চালানোর দায় পশ্চিমবঙ্গে এলো প্রচুর মানুষ। সেই কঠিন পরিস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে চোখের জল এলো সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.