দেশ

আবারও উপত্যকায় হামলা জঙ্গিদের, ঘটনায় শহিদ এক জওয়ান

ফের উপত্যকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের চলল গুলির লড়াই। এই নিয়ে তিন দিনে তৃতীয়বার উপত্যকায় জঙ্গিদের হামলার সম্মুখীন হলেন নিরাপত্তারক্ষীরা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেয় কাঠুয়া জেলায়। তার আগে রবিবার রিয়াসিতে জঙ্গি হামলা ঘটে। আর তাতে মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থী।

সূত্রের খবর,কাঠুয়ায় হামলার কয়েক ঘণ্টা পরেই জম্মু-কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর পোস্টে আক্রমণ চালায় জঙ্গিরা।

তারপরই দু’‌পক্ষ থেকে চলে গুলির লড়াই পর্ব। লড়াইয়ের কারনে আহত হয়েছেনপাঁচ জওয়ান ও এক পুলিশ অফিসার। এর আগে কাঠুয়ার হামলার এক জঙ্গিকে খতম করেছিল জওয়ানরা। জানা গেছে কাঠুয়ায় হামলায় গুলিবিদ্ধ হয়ে এক সিআরপিএফ জওয়ান শহিদ হন। অপরদিকে ডোডার ছত্রগোলায় পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলজের জওয়ানদের ক্যাম্পেও গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। গুলির লড়াই এখনও অব্যাহত রয়েছে বলেই সূত্র মারফত জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.