Uncategorized

সারদা ফাইল লোপাট মামলায় জরুরী তলব শুভেন্দুর ভাই সৌমেন্দুকে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

সারদা ফাইল লোপাট মামলায় আজ আবার কাঁথি থানায় ডেকে পাঠানো হল শুভেন্দুর ভাই সৌমেন্দুকে । এদিন দুপুর ১২টা নাগাদ কাঁথি থানায় হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছিল কাঁথি থানার তদন্তকারী আধিকারিকের পক্ষথেকে। এই নিয়ে চতুর্থ বার ডাকা হয় সৌমেন্দুকে।
প্রসঙ্গত,কাঁথি পৌরসভার ক্ষমতাচ্যুত হওয়ার পর অধিকারী পরিবারের বিরুদ্ধে নথি লোপাটের অভিযোগ আনা হয়। শুভেন্দু ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদার ফাইল লোপাটের অভিযোগ সামনে আসে। বর্তমান কাঁথি পুরবোর্ডের চেয়ারম্যান সুবল কুমার মান্নার তরফ থেকে পুলিশের কাছে অধিকারী পরিবারের বিরুদ্ধে নথি লোপাটের অভিযোগ করা হয়েছে। যদিও সেই সব ওঠা অভিযোগ আগেই তারা খারিচ করেছেন।
প্রায় ২ ঘন্টারও বেশি সময় কাঁথি থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরেই সেখান থেকে বেরিয়ে কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী বিরুপ প্রতিক্রিয়া দেন সৌমেন্দু। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কোর্টের নির্দেশকে উপেক্ষা করেছে কাঁথি থানার পুলিশ দু’ঘণ্টারও বেশি সময় তাকে কাঁথি থানায় রাখা হয়েছে। এই নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানালেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.