আচমকা থমকে গেল দুরন্ত এক্সপ্রেস (Duronto Express)। আপৎকালীন ব্রেক কষে পানাগড় রেল স্টেশনে ঢোকার মুখে হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসটি থামালেন চালক।ট্রেনের S-2 বগির নীচের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে তৎক্ষণাৎ ট্রেন থামান চালক। হটাৎ ট্রেনের কামরার নীচ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন যাত্রীরা ।
অতএব দ্রুত খবর দেওয়া হয় রেল আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছে রেলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। প্রায় আধ ঘণ্টা পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করে দুরন্ত।







