অন্যত্র বদলি হয়ে যাবেন নন্দকুমারের বিডিও শানু বকশি। গতকালই ছিল নন্দকুমার এর বিডিওর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই বিডিওর চলে যাওয়ার দুঃখে কেঁদে ফেললেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। মন খারাপের ছায়া শানু বক্সির চোখে মুখেও। যে ভিডিও প্রকাশ্যে আসার পরেই মজা উড়িয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। বিডিও শানু বক্সি বলেন কখনো অফিস বলে মনে করিনি, বাড়ি বলে মনে করেছিলাম, পরিবারের সাথে যেমন থাকতাম, তেমনি থাকতাম অফিসে। বিধায়ক বলেন উনার আন্তরিকতা ভালোবাসা সকলের মনে দাগ কেটেছে,তাই তিনি কেঁদে ফেলেছেন। যদিও এই নিয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক কটাক্ষ করে বলেছেন নন্দকুমার ব্লকের নন্দকুমারের বিধায়ক এবং বিডিও মিলে যা দুর্নীতি করেছেন তারা ২ জন মিলে মিশে করতেন। সেই জায়গা বিধায়কের কাছে থাকছে না। তাই তিনি কাঁদছেন।
Read Next
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026







