জেলা

বঙ্গোপসাগরে ডুবল ট্রলার , নিরাপদে উদ্ধার মৎসজীবীদের !

নিজস্ব সংবাদদাতা: শুরু হয়েছে ইলিশের মরশুম।মৎস্যজীবীদের জালে উঠে আসছে টনটন ইলিশ। গত দু’বছর তেমনভাবে ইলিশের দেখা মেলেনি কিন্তু এবছর মা গঙ্গা যেন মুখ তুলে চেয়েছে মৎস্যজীবীদের দিকে।মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে টনটন ইলিশ। বৃহস্পতিবার ইলিশের খোঁজে আট জন মৎস্যজীবীদের নিয়ে গঙ্গাসাগর থেকে মা শীতলা নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিল। মাছ ধরার সময় ঘটল বিপত্তি। উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারের পাটাতন ফুটো হয়ে জল ঢুকতে থাকে। এরপর সাহায্যের জন্য ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যে মা শীতলা ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায়। ট্রলারের বিভিন্ন জিনিস আগলে ধরে কোনমতে ভেসে থাকার চেষ্টা করেন আটজন মৎস্যজীবী।

চিৎকার শুনে একটি ট্রলার উদ্ধারে এগিয়ে আসে। আটজন মৎস্যজীবীকে উদ্ধার করে নিরাপদে স্থানে নিয়ে যায়। উদ্ধার হওয়া সকল মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। সকলেই সুস্থ রয়েছেন বলে ইতিমধ্যে খবর। প্রাথমিক চিকিৎসার পর উদ্ধার হওয়া সকল মৎস্যজীবীকে বাড়ি নিয়ে আসার জন্য রওনা দিয়েছেন পরিবারের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.