খেলাধুলা

বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে জসপ্রীত বুমরাহ !!

সামনেই বিশ্বকাপ আর বিশ্বকাপকে পাখির চোখ করতে ভারতীয় দল এশিয়া কাপকে বেছে নিয়েছে প্রস্তুতি হিসাবে। যেখানে প্রথম ম্যাচে পাকিস্তান বধ করে ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল শ্রীলঙ্কা কে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে যায় ভারত।

পাকিস্তান কে হারানোর কারিগর হলেন বিরাট ও রাহুল দুজনের সেঞ্চুরি আর রেকর্ড ব্রেকিং পার্টনারসিপ এবং কুলদীপ এর ৫ উইকেট নেওয়া। ঠিক তেমনই পাকিস্তান ম্যাচের মত রহিত এর হাফ সেঞ্চুরি ও কুলদীপ এর ৪ উইকেট নেওয়া। কিন্তু যে মুহূর্তে মনে হচ্ছিল ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ই জাদেদার জাদুতে ম্যাচে ফেরে ভারত। এবং শ্রীলঙ্কা কে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে।

কিন্তু গতকাল, ভারতীয় ইনিংসের ৪৯ তম ওভারে বৃষ্টির কারণে খেলা স্থগিত রাখা হয়। তবে, কিছু সময় পরে আবার শুরু হয় খেলা। টানা বৃষ্টিতে মাঠের নানা অংশ ভালই ভিজে ছিল। শ্রীলঙ্কা ইনিংসের প্রথম ওভারেই দেখা গেল এমন এক আঁতকে ওঠা ঘটনা, যা দেখে বেশ ভয় পায় ভারতীয় দর্শক থেকে সিলেক্টররা। প্রথম ওভারের চতুর্থ বলটিতে ডেলিভারির ফলো-থ্রু’তে খানিক এগোনোর পরেই পিছলে গিয়েছিলেন বুমরাহ। তার পা মোচকে যায়, তবে তিনি বিষয়টি সামলে নেন। গোড়ালির কাছে হাত দিয়ে চেপে ধরতে দেখা যায় তাঁকে। পরে তিনি তার জুতাও পরিবর্তন করে নেন। গতকাল ৭ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তবে তার ইনজুরির কোনো আপডেট এখন পাওয়া যায়নি।

ভারত, বাংলাদেশ ম্যাচে হয়তো একাধিক প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হতে পারে, পাশাপাশি বাকিদের দেখে নেওয়ার ও খুব ভালো সময়,  মনে করছে ক্যাপ্টেন থেকে ম্যানেজমেন্ট,  এমনটাই সূত্র মারফত খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.