জেলা

মজুদ ক্লোরিন, চুন ও জলের কেমিক্যাল রিয়েকশন থেকে অগ্নিকান্ড !

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বড়শুল নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঘটে গেছে ভয়াবহ অগ্নিকান্ড। জানা গিয়েছে, মজুদ ক্লোরিন, চুন ও জলের কেমিক্যাল রিয়েকশন থেকে অগ্নিকান্ড ছড়ায়।একটি পি এইচই গোডাউনের বাইরে রাখা প্রচুর পরিমানে ক্লোরিনের পিপেতে কোনোভাবে আগুন লাগে শনিবারদিন দুপুরের দিকে। গোটা এলাকা ভরে যায় কালো ধোঁয়ায়। সাথে সাথে খবর দেওয়া হয় বর্ধমান দমকল কেন্দ্রকে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে চলে আসে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছান শক্তিগড় থানার পুলিশ এবং বর্ধমান দুই নং ব্লকের বিডিও। পুলিশ জানিয়েছে, একই জায়গায় বিপুল পরিমানে ক্লোরিন, চুন ও জল জমে থাকায় সেখান থেকে কোনোভাবে কেমিক্যাল রিয়েকশন দ্বারা আগুন লাগে।পরিস্থিতি সবটাই নিয়ন্ত্রনে আছে বলে জানিয়েছে বিডিও। পি এইচ পি গোডাউনের প্রাচীর আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পার্শবর্তী এলাকায় কোনোপ্রকার ক্ষয়ক্ষতি হয়নি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.