দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল রকস্টার গেমসের বহুচর্চিত ভিডিও গেম GTA VI, আর মুক্তির প্রথম দিনেই বিনোদন জগতের সব ইতিহাস ওলটপালট করে দিল গেমটি। মাত্র ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১১৪ কোটি টাকা (৩.৭৯ বিলিয়ন ডলার) আয় করে হলিউডের ব্লকবাস্টার ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বকালীন আয়ের রেকর্ডও একদিনেই গুঁড়িয়ে দিয়েছে এই গেম। আনুষ্ঠানিক মুক্তির আগেই ৩ কোটি ২৫ লক্ষ প্রি-অর্ডারের মাধ্যমে ২১ হাজার ৮৬৫ কোটি টাকা পকেটে পুরে বক্স অফিসে সুনামি এনেছিল GTA VI।
তবে রেকর্ড গড়া এই সাফল্যের আড়ালেই দানা বেঁধেছে চরম বিতর্ক, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গেমিং দুনিয়ায়। ১৯ নভেম্বর PlayStation 5 এবং Xbox-এ মুক্তি পাওয়া এই গেমটির বিষয়বস্তু দেখে কপালে ভাঁজ পড়েছে ইউরোপিয়ান ও আমেরিকান রেটিং বোর্ডের। অভিযোগ উঠেছে, গেমটিতে মাত্রাতিরিক্ত রক্তপাত, পুলিশের ওপর নৃশংস হামলা এবং নৃশংস অঙ্গচ্ছেদের দৃশ্য দেখানো হয়েছে। শুধু হিংসাই নয়, নাইটক্লাব ও স্ট্রিপ ক্লাবের দৃশ্যে চরম নগ্নতা এবং খোলামেলা সঙ্গমের দৃশ্য থাকায় প্রাপ্তবয়স্কদের মধ্যেও তীব্র উদ্বেগ ও সমালোচনার ঝড় উঠেছে।







