অফবিট

বিশ্ব পরিবেশ দিবসে শহর কলকাতায় ফলের চারাগাছ রোপণ ও একাধিক কর্মসূচী রাজাবাজার সায়েন্স কলেজে

অর্ঘ্য রায়: “প্লাস্টিক দূষণ বন্ধ করুন” এবছর বিশ্ব পরিবেশ দিবসের এই বিষয়কে সামনে রেখে ‘সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’ (SAB), Kolkata এবং ‘ইন্ডিয়ান সায়েন্স নিউজ এসোসিয়েশন ‘ (ISNA), Kolkata এর উদ্যোগে ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রাজাবাজার সায়েন্স কলেজের ‘মেঘনাথ সাহা পেক্ষাগৃহে’ আয়োজিত হল বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান।

চিত্র: রাজ্যেশ্বর সাহা

রাজাবাজার সায়েন্স কলেজ চত্বরে বৃক্ষ রোপন করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।এদিনের অনুষ্ঠানে পৌরহিত্য করেন বারাসাত বিশ্ববিদ্যালয় প্রাক্তন আচার্য অধ্যাপক বাসব চৌধুরী। অনুষ্ঠানে ম্যানগ্রোভ এবং পরিবেশ বাঁচাতে ম্যানগ্রোভের ভূমিকা সম্বন্ধে মনোজ্ঞ বক্তব্য রাখেন ড. জয়ন্ত সেন এবং স্বর্ণালী চট্টোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে ‘গ্রীন টেকনোলজি’ এবং পরিবেশে বাঁচাতে এর ভূমিকা সম্বন্ধে সম্বন্ধে আলোকপাত করেন ড. পারিজাত চক্রবর্তী মহাশয়।’প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব’ সম্বন্ধে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজনও করা হয়। ছাত্র-ছাত্রীরা তাদের বক্তব্যের মাধ্যমে প্লাস্টিক দূষণের তীব্র প্রতিবাদ করে।এছাড়াও এদিন কলকাতার বিভিন্ন জায়গায় রোপন করা হয় শতাধিক ফলের চারা গাছ।

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অমিত কৃষ্ণ দে, অধ্যাপক ড. শুভব্রত রায় চৌধুরী, ড. অমিত রায়, অধ্যাপক মানস চক্রবর্তী, শ্রী প্রশান্ত কুমার বোস, ড. অর্ণব কুমার ব্যানার্জি, অধ্যাপক প্রবীর কুমার সাহা ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

চিত্র: রাজ্যেশ্বর সাহা

‘সায়েন্স এসোসিয়েশন অফ বেঙ্গল’ SAB র সহ প্রতিষ্ঠাতা ড. শুভব্রত রায়চৌধুরী জানান, ” মানুষের মধ্যে বিজ্ঞান চেতনাকে জাগরিত করতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে ‘সায়েন্স এসোসিয়েশন অফ বেঙ্গল’ SAB। বিগত ৪৬ বছর ধরে বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছে এই সংস্থা। প্রতিবছর কলকাতার বিভিন্ন জায়গায় গাছ লাগানো, গাছ বিলি সহ একাধিক কর্মসূচীর আয়োজন করে আসছে এই সংস্থা। উদ্দেশ্য একটাই, পরিবেশ কে সুস্থ রাখা। আর সমাজে এই চেতনা গড়ে তোলার জন্য ছাত্র-ছাত্রীদের আদর্শ মাধ্যম বলে মনে করেন তিনি। তাই তাদের মধ্যে পরিবেশ চেতনাকে আরো ভালোভাবে গড়ে তোলার কথাও জানান তিনি।” তার কথায় তবেই হবে প্রতিবাদ, তৈরি হবে জনচেতনা, সতর্ক হবে সমাজ। না হলে বর্তমান পরিবেশ দূষণ ও গ্লোবাল ওয়ার্মিং এর বাড় বাড়ন্তে শেষ হয়ে যাবে গোটা প্রকৃতি, শেষ হয়ে যাবে মানব জাতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.