দেশ

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলার অভিযোগ, ডুবল করভেট ‘মেরকুরি’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই এবার ভূমধ্যসাগরে রুশ নৌবাহিনীর জাহাজে হামলার অভিযোগ উঠল। লিবিয়ার বেনগাজি বন্দরে ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোনের সন্দেহজনক হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গিয়েছে বলে খবর।
রিপোর্ট অনুযায়ী, রুশ নৌবাহিনীর করভেট ‘মেরকুরি’ রবিবার ভোরে বেনগাজি বন্দরে জ্বালানি ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য দাঁড়িয়েছিল। সেই সময় জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি পূর্ব লিবিয়ার সরকারের আধিকারিকদের। হামলার জেরে জাহাজটি ডুবে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
দক্ষিণ ইউক্রেন থেকে এক হাজার মাইলেরও বেশি দূরে এই হামলার ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে হামলার দায়িত্ব এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইউক্রেন। রুশ নৌবাহিনীর তরফেও ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আসেনি। এই হামলার ফলে রাশিয়ার সামুদ্রিক নিরাপত্তা ও ভূমধ্যসাগরে নৌ-অভিযানের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.