আবহাওয়া

ধেয়ে আসছে ঝড় ,বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কী বলছে আবহাওয়া দেখেনিন

চৈত্র মাসের শুরুতেই গরমের তীব্রতায় নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এখনি এই অবস্থা। ইক্টু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অবস্থা সকলের।
এই পরিস্থিতিতে হাওয়া অফিস সূত্রে জানাগেছে, উত্তর-পূর্ব অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার একটি রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরল পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর প্রভাবে আজ, ১৯ শে মার্চ থেকে পশ্চিমের জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। ২০ মার্চ, বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বেশি বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। ২১শে মার্চ, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে। সব জেলাতেই দমকা ঝড়ের সম্ভাবনা। তবে কলকাতায় মনোরম থাকবে আবহাওয়া।

আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫০ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.