দীর্ঘ বিরতির পর ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর প্রভাবে শনিবার ও রবিবার (১৮ ও ১৯ অক্টোবর) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
শনিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা,উত্তর ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরএই তিন জেলায় আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, ছিটেফোঁটা বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা।
দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং—এই তিন পাহাড়ি জেলায়ও সপ্তাহান্তে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
শহর কলকাতায় বড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশ থাকবে আংশিক মেঘলা।
সর্বনিম্ন তাপমাত্রা: প্রায় ২৪° সেলসিয়াস
সর্বোচ্চ তাপমাত্রা: প্রায় ৩২° সেলসিয়াস
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে, আবহাওয়া হবে শুষ্ক ও মনোরম। ফলে, সপ্তাহান্তে সামান্য ভিজে গেলেও, নতুন সপ্তাহে ফিরবে রোদেলা দিন।







