কলকাতারাজ্য

কালিপুজো ও দীপাবলিতে সবুজ আতসবাজিরই অনুমতি, সময় নির্ধারণ করল কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিবেদন | কলকাতা:
কলকাতা পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে শুধুমাত্র ‘গ্রীন ক্র্যাকার’ বা সবুজ আতসবাজি ব্যবহারের অনুমতি মিলবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কালিপুজো ও দীপাবলির দিনে (২০ অক্টোবর, ২০২৫) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত আতসবাজি পোড়ানো যাবে। অন্যদিকে ছটপুজোর (২৮ অক্টোবর, ২০২৫) দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সময় নির্ধারিত হয়েছে।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা স্বাক্ষরিত এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে—নির্ধারিত সময়ের বাইরে বা নিষিদ্ধ আতসবাজি ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইনের অধীনে ব্যবস্থা নেবে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সমস্ত থানার অফিসার-ইন-চার্জদের সতর্ক থাকতে হবে যাতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ যথাযথভাবে মানা হয়।

কলকাতা পুলিশের এই বিজ্ঞপ্তি আজ, ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে জারি হয়েছে এবং তা কলকাতা পুলিশ গেজেট, প্রেস ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসের মাধ্যমে প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.