আবহাওয়া

হওয়া অফিসের বড়ো খবর, আসছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশখী ঝড়

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড়ো আপডেট, অবশেষে তীব্র গরম থেকে রবিবারই নেমে আসতে পারে স্বস্তির বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা রাজ্যেই রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। তবে পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ বেশি থাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনাও বেশি থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে ঝড়ের গতিবেগ থাকতে পারে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

এর পাশাপাশি অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্ট থাকতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।

এছাড়াও, এই সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথাও তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। বরং বৃষ্টি ও অন্যান্য কারণে আগামী ৯ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তাতে গরমের তীব্রতা কিছুটা কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.