নিজস্ব সংবাদদাতা : খাঁচা বন্দি হলো পূর্ণ বয়স্ক লেপার্ড। বনদপ্তরের খাঁচা বসানোর সাতদিন পরেই খাঁচা বন্দি হল লেপার্ড। ডুয়ার্সের বাতাবাড়ি চা বাগানের ঘটনা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে লেপার্ড এর তর্জন গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচায় বন্দী হয়ে ছোটাছুটি করছে। এরপর খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর যায় বনদপ্তরে রেঞ্জ অফিসে। খবর পাওয়ার পর বনদপ্তরের কর্মীরা এসে খাচা সহ লেপার্টিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা যায় লেপার্টিকে স্বাস্থ্য পরীক্ষা করার পর গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়। এদিন লেপার্ডটিকে দেখতে প্রচুর মানুষের ভীড় জমে যায়। প্রচুর মানুষ এদিন ভীড় করেন লেপার্ডটিকে দেখতে। অনেক লোক দেখে লেপার্ডটিও একেবারেই গুটিয়ে যায়। জানা গেছে দুপুরে একেবারেই খেতে চায় নি ওই লেপার্ডটি। জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করেন বনকর্মীরা। একটু খেয়ে লেপার্ডটিকে আর খাওয়ানো যায় নি বলে জানা গেছে বনকর্মীদের তরফ থেকে।
Read Next
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
Related Articles
Check Also
Close
-
গোসাবায় দলীয় সভায় বিপত্তি, মঞ্চ ভেঙে পড়ল দিলীপ ঘোষের কর্মিসভায়February 8, 2026







