নিজস্ব সংবাদদাতা : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত শনিবার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে আলিপুরের উডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ।
প্রিয় নেতার অসুস্থতার কথা শুনে বাড়িতে বসে থাকতে পারেন নি রবি দাস। একটু দেখার জন্য ছুটে আসে হাসপাতালে। বুদ্ধদেব ভট্টাচার্য অনুগামী রবি দাস আদপে একজন প্রতিবন্ধী। শারীরিক অক্ষমতা কে উপেক্ষা করে উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে তিন চাকার সাইকেল চালিয়ে তিনদিন পর গতকাল সন্ধ্যায় হাসপাতালে পৌঁছালেন রবি ।
রবির আশা,তার প্রিয় নেতা খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। বুদ্ধবাবু তার মতো হাজারো অক্ষম মানুষকে লড়াই করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। তাই আজ প্রিয় নেতা যখন হাসপাতালে লড়াই করছেন, তখন তার সুস্থতা কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটু দেখার আসায় ছুটে এসেছেন।







