মন মাতানো ভঙ্গিতে রাজকোটে অভিষেক হয়েছিল । বহু অপেক্ষার পর ভুল করেননি সুযোগ পেয়ে সদ্ব্যবহার করতে । ব্যাট হাতে নেমেই সরফরাজ রং ছড়িয়ে দিয়েছিলেন । সাবলীল ইনিংসে ৬২ রান করেন। রবীন্দ্র জাদেজার রান নেওয়ার আবেদনে সাড়া না দিলে হয়ত প্ৰথম ইনিংসেই শতরানের মুখ দেখে ফেলতেন মুম্বইয়ের খান-সাহেব।
দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৬৮ তাঁর ব্যাট থেকে এসেছিল ।
সরফরাজকে নিয়ে ভারতীয় ক্রিকেটে হঠাত্ ধন্যধন্য পড়ে গিয়েছিল কয়েক দিন আগেও। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মধুচন্দ্রিমা কাটার আগেই সমালোচনায় এবার রক্তাক্ত হলেন রাঁচিতে সরফরাজ । ব্যাট হাতে দুই ইনিংসে ব্যর্থ হওয়ার জন্য। রাঁচিতে চ্যালেঞ্জিং উইকেটে চাপের মুখে প্ৰথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানে আউট হয়ে যান । দ্বিতীয় ইনিংসে মরণ-বাঁচন মুহূর্তে সরফরাজের ইনিংস স্থায়ী হল মাত্র ১ বল। প্ৰথম ইনিংসে টম হার্টলের ফুল লেন্থের বল স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন। দ্বিতীয় ইনিংসে শোয়েব বশিরের শিকার তিনি। ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে ব্যাটে-প্যাডে লেগে বল ব্যাকওয়ার্ড শর্ট লেগে ক্যাচ তুলে দেন দাঁড়িয়ে থাকা অলি পোপের হাতে ।
তবে ব্যাট হাতে কঠিন সময়ে দু-বার-ই ব্যর্থ হওয়া শুধু নয়, সরফরাজ সমালোচিত হয়েছেন তাঁর ড্রেসিংরুমে অভিব্যক্তির কারণে। আউট হওয়ার পর সরফরাজ ভারত একসময় ১২০/৫ হয়ে গিয়েছিল। ১৯২ রানের সহজ টার্গেট চেজ করতে নেমে বাকি ওই রান টুকুই ভারত তুলতে হিমশিম খাচ্ছিল। অসম্ভব জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল ইংল্যান্ড দল।







