রাজনীতি

রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে ভোটের দামামা বাজিয়ে দিলেন মোদি

রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে ভোটের দামামা বাজিয়ে দিলেন মোদি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে আসছেন প্রধানমন্ত্রী। সোমবার তেমনি এক গুচ্ছ রেলের প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালী এই উদ্বোধনের পরেই তিনি বলেন, আজ রেলের দু হাজারেরও বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হলো। এখনো পর্যন্ত এই সরকারের তিন নম্বর ট্রাম শুরুই হয়নি। যা শুরু হবে জুন মাসে কিন্তু এখন থেকে যে স্পিডে কাজ শুরু হয়ে গেছে, যে তৎপরতার সঙ্গে প্রকল্পগুলি রূপায়ণ হচ্ছে তাতে সবাই হকচকিয়ে গিয়েছে। রেলের 2000 প্রকল্পের মধ্যে ঝাড়গ্রাম স্টেশন কে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে শিলান্যাস করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কুনার হেমরম এবং রেলওয়ে আধিকারিকরা। কুনারবাবু এদিন আক্ষেপের সুরে বলেন রাজ্য সরকার জমি ছাড়লে আজকে স্টেশনের পাশাপাশি কদম কারণ এবং বামদা ফ্লাইওভার ও শিলান্যাস হয়ে যেত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.