পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের উচিতপুরে গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনায় রায়নার মহেশবাটি এলাকা থেকে গ্রেফতার হলো চালক। উল্লেখ্য গত শনিবার অর্থাৎ ২৪ শে ফেব্রুয়ারি জামালপুর ব্লকের উচিতপুর এলাকায় মালবাহী ছোট গাড়ি ধাক্কায় মৃত্যু হয় দুই যুবকের এবং আহত হয় তিনজন।
ঘটনায় মালবাহী ছোট গাড়ি চালককে রায়নার মহেশবাটি এলাকা থেকে রবিবার রাত্রে গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চালকের নাম মহেশ মালিক। মহেশ মালিকের নামে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার বর্ধমান আদালতে পেশ করে জামালপুর থানার পুলিশ।







