খেলাধুলা

মুকিমের ঘূর্ণিতে কুড়ি বিশের ম্যাচে, মাত্র ২০ রানের মধ্যেই জিম্বাবোয়ে অল-আউট!

পাকিস্তানের বাঁ-হাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমের অবিশ্বাস্য বোলিংয়ে জিম্বাবোয়ে টি২০ ক্রিকেটে তাদের ইতিহাসের সর্বনিম্ন স্কোরে গুটিয়ে যায়। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুকিম ২.৪ ওভারে মাত্র ৩ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সহজ জয় নিশ্চিত করেন।

প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ভালো শুরু করলেও তাদের ব্যাটিং দ্রুত ভেঙে পড়ে। ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি প্রথম ৪ ওভারে ৩৭ রান তুললেও, এরপর ১০ উইকেট হারিয়ে মাত্র ২০ রান যোগ করে দলটি ৫৭ রানে অলআউট হয়। পাকিস্তানের বোলার আব্বাস আফ্রিদি ও হারিস রউফ তাদের আক্রমণ শুরুর পরই জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা বিপর্যস্ত হয়ে পড়েন। মুকিম তার গুগলি ও রং’আনের মাধ্যমে প্রতিপক্ষের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ধ্বংস করেন।

পাকিস্তানের ৬১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে সাইম আয়ুব ও ওমর ইউসুফ কোনো চাপই অনুভব করেননি। মাত্র ৫.৩ ওভারে ম্যাচ শেষ করে তারা ১০ উইকেটে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

মুকিমের পারফরম্যান্স পাকিস্তানি বোলারদের মধ্যে টি২০তে সেরা। এই জয়ে পাকিস্তান সিরিজ নিশ্চিত করেছে। পরিসংখ্যানে এটি দুই টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বল বাকি রেখে সবচেয়ে বড় জয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.