রাজনীতি

রাজনৈতিক জগতে ছন্দ পতন! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম

মধ্যবিত্ত পরিবারে থেকেই জীবন যাপনের যুদ্ধ শুরু করেছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। রাজনৈতিক জীবনের হাতে খড়ি সিপিএমের মাধ্যমে হয়েছিল। তবে ২০১৫ সালের পর থেকে তিনি তৃণমূলের পতাকা হাতে নিয়ে ফের সক্রিয় ভাবে রাজনৈতিক ময়দানে নামেন। গত জুলাইয়ের শেষের দিকেই অসুস্থ পরেছিলেন তিনি। তবে শত চেষ্টার পর শেষ রক্ষা করা গেল না। জীবন যুদ্ধে হেরে গিয়ে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন এই তৃণমূল বিধায়ক।

ডোমকলের গোবিন্দপুরে থাকতেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। বর্তমানে তাঁর পরিবারে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন কন্যা সন্তান। প্রথম দিকে সিপিএম করলেও তাঁকে সক্রিয় ভাবে মিটিং মিছিলে দেখা যেত না। দির্ঘদিন চাকরির চেষ্টার পরেও না পাওয়ায় মারুতি চালানো শুরু করে। পরবর্তীতে মুড়িমিলের মালিক হন তিনি। তারপরেই বাড়ির কাছেই একটি বিএড কলেজ চালু করেন। পাশাপশি তিনি পলিটেকনিক ও ফার্মাসিষ্ট কলেজ মিলিয়ে মোট ৭ টি কলেজে তৈরি করেছেন। এমনকি একটি পেট্রল পাম্পও রয়েছে তাঁর।

এরপর ২০১৫ সালে ঘাস ফুল শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন জাফিকুল ইসলাম। তারপর ২০১৭ সালে ডোমকল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়ে কাউন্সিলরের দায়িত্ব নিয়েছেন। এমনকি ২০১৯ সালে তৃণমূলের দলীয় কোন্দলের জেরে ডোমকল পুরসভার চেয়ারম্যানের পদ থেকে তৎকালীন চেয়ারম্যান সৌমক হোসেনের অপসারণের পর দল তাঁকে চেয়ারম্যান করে। ২১ সালে ডোমকল থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। তারপর থেকেই সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন। এবার ৪৯ বছর বয়েসে ছন্দ পতন ঘটলো তাঁর।

সম্প্রতি বিধায়ক অসুস্থ বোধ করায় গ্রিন করিডর করে তাঁকে বহরমপুর থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক মহলের দীর্ঘ চেষ্টা বৃহস্পতিবার শেষ হয়। এদিন ঠিক বিকেল ৫:৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে। এরপরেই জীবন অবসান ঘটে তাঁর। শোকের ছোঁয়া নেমে এসেছে বিধায়কের পরিবার ও রাজনৈতিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.