রাজনীতি

প্রয়োজনে ডি এম,এস পি-দের দিল্লিতে ডেকে নিয়ে যাবো, কড়া হুশিয়ারী জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যানের!

নিজস্ব সংবাদদাতা : ভোট পরবর্তী হিংসা সহ বিভিন্ন সময়ে এ রাজ্যে এস সি-দের ওপর অত্যাচারের বিরুদ্ধে একাধিক বার সরব হতে দেখা গেছে জাতীয় তপশিলি কমিশনকে।যেখনে সিংহ ভাগ অভিযোগের তীর ছিল শাসক দল সহ রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে।

সদ্য সমাপ্ত হওয়া পঞ্চায়েত নির্বাচনকে ঘিরেও ঘটেছে একাধিক হিংসার ঘটনা, পাশাপাশি খুনের ঘটনাও সামনে এসেছে বিভিন্ন এলাকায়। নদীয়াও তার ব্যাতিক্রমি ছিল না,গত পাঁচই জুলাই ধুবুলিয়া থানার অন্তর্গত পন্ডিতপুর ১০১ নম্বর বুথের বিজেপি প্রার্থীর দেওর অষ্টমণ্ডল নিখোঁজ হয়ে যায় এমনটাই পরিবার সূত্রে খবর। গত ৬ ই জুলাই পরিবারের লোকজন ধুবুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। ৮ ই জুলাই রাজ্যজুড়েছিল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এরপর ১০ই জুলাই অষ্ট মন্ডলের বাড়ির সামনের পাট ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

শনিবার নদীয়ায় আসেন জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। শনিবার এসে প্রথমে যান ধুবুলিয়ার পন্ডিতপুরে। পরবর্তীতে কৃষ্ণনগরে সার্কিট হাউসে এসে সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকার সহ স্থানীয় পুলিশ প্রশাসনকে তীর্যক ভাষায় আক্রমণ করেন ও হুশিয়ারিও দেন। তিনি বলেন, জুডিশিয়াল কমিশনের সাথে সহযোগিতা করে না এ রাজ্যের ডিএম এসপি, অথচ সংবিধান নিয়ে চাকুরীতে অংশগ্রহণ করা প্রশাসনিক সর্বোচ্চ আধিকারিকরা তপশিলি জাতি উপজাতির মানুষ খুন হয়ে যাওয়ার পরেও গ্রেফতার করেনা অভিযুক্তদের।

এভাবে চলতে থাকলে, জুডিশিয়াল পাওয়ার কাজে লাগিয়ে তাদেরকে দিল্লিতে ডেকে পাঠানো হবে,প্রয়োজনে অন্য তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করিয়ে,নীরব থাকা এই সকল আধিকারিকদেরই বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে হাইকোর্টের দ্বারস্থ হয়ে।এ দিন তিনি আরও দাবী করেন ,পশ্চিমবঙ্গের মধ্যে তপশিলি জাতি এবং আদিবাসীদের বসবাস অনুযায়ী জেলা ভিত্তিক নদীয়া দ্বিতীয়।

সংবিধান অনুযায়ী বিশেষ ব্যবস্থা তো দূরে থাক এখানকার ডি এম, এস পি তপশিলি বিষয় বাড়তি আলোকপাত তো দূরে থাক ন্যূনতম, খোঁজখবরও নেন না। চেয়ারপার্সন অরুন বাবু জানান তিনি আজ, ভোট পূর্ববর্তী এবং পরবর্তী সময়কালে তপশিলি জাতির খুন হওয়া মোট নটি পরিবারের সাথে দেখা করবেন, ঘুরে দেখবেন খুন হওয়া স্থান, এরপর সেই রিপোর্ট তিনি জমা দেবেন হাইকোর্টে, উঠে আসবে প্রশাসনিক কর্মকর্তাদের নিরব থাকার প্রসঙ্গও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.