নিজস্ব সংবাদদাতা: গতকাল সন্ধ্যে ৭টায় এক মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকার। নিজেদের প্রাইভেট কার নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী বিভাগের অধ্যাপিকা ডঃ নন্দিনী ঘোষ (৩৬) ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডঃ মিশা রায় (৩৩)। হাওড়ার কুলগাছিয়ার উড়ালপুলের উপর উল্টো দিক থেকে আসা ট্রেলার ডিভাইডার অতিক্রম করে সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই অধ্যাপিকা সহ প্রাইভেট কারের ড্রাইভার বিশ্বজিৎ দাসের। অপরদিকে ট্রেলারের ড্রাইভার গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ‘কবি প্রয়ান’ এর দিন সাতসকালে এই খবর বিশ্ববিদ্যালয়ে আসা মাত্র শোকের ছায়া দেখা যায় বিশ্ববিদ্যালয় জুড়ে।







