গত পরশু রাতের অন্ধকারে পিংলার ৮ নম্বর গোবর্ধনপুর অঞ্চলের সামসরায়, বিজেপির একদল দুষ্কৃতি পিংলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য বীরেন্দ্র নাথ মাইতি সহ একাধিক তৃনমূল কর্মী ও সমর্থকদের উপর চড়াও হয়। আক্রান্ত হয় একাধিক তৃনমূল নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। তারই প্রতিবাদ জানিয়ে পিংলার সামসরায় পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতির নির্দেশে প্রতিবাদ মিছিল সহ ধীক্কার সভার আয়োজন। এই ধীক্কার সভায় উপস্থিত ছিলেন, পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বীরেন্দ্র নাথ মাইতি, ব্লকের আই এন টি টি ইউ সি সভাপতি প্রশান্ত চক্রবর্তী, ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের সম্পাদক চন্ডী চরন সামন্ত, জেলা যুব সম্পাদক মানিক খান ও মালিগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক তফেজ্জল দ্দিন সহ একাধিক তৃনমূল নেতৃত্ব। পিংলা ব্লক সভাপতি সেক সবেরাতি জানান পিংলার মাটি তৃনমূলের দূর্জয় ঘাঁটি, রাতের অন্ধকারে তৃনমূল নেতাকে আক্রমন করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চক্রান্ত করছে বিজেপি, কিন্তু পিংলার সাধারন মানুষ বিজেপির এই চক্রান্ত প্রতিহত করে দেবে।
Read Next
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
November 3, 2026
২০১৬ সালের পুরনো মামলা, ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ! কী অভিযোগে শুনানি?
November 3, 2026
উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ ৮ ট্রেকার, পাঁচজনই বাঁকুড়ার! দু’দিন পরও মেলেনি সন্ধান
November 3, 2026
নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
Related Articles
Check Also
Close







