পূর্ব বর্ধমানের জামালপুরে, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় নির্দেশে সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান ও একটি সাংবাদিক সম্মেলন করা হয়। কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল।
তাঁদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক সকলের হাতে সুন্দর মা দুর্গার একটি মোমেন্ট,উত্তরীয়, ফুলের তোড়া, একটি জলের বোতল ও একটি পেন তুলে দেওয়া হয়,এরই সাথে বিধায়ক এবং ব্লক সভাপতি সাংবাদিক সম্মেলনে জানান কেন্দ্র যেভাবে গরীব মানুষের ১০০দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গকে না দিয়ে বঞ্চিত করছে সেই জন্য দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করেছেন। তাঁরা সাংবাদিকদের কাছে আবেদন রাখেন রাজ্যের খেটে খাওয়া গরীব মানুষের বঞ্চনার বিরুদ্ধে সত্যি ঘটনার পক্ষে তাঁরা যেনো সরব হন।







