শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত ৫ নং বোরোর দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আজ তিনি সকালে যান দুয়ারে সরকারের ক্যাম্পে। সেখানে গিয়ে তিনি তদারকি করে দেখেন কাজ ঠিকভাবে হচ্ছে কি না।
ডেপুটি মেয়র জানান, এবারে “দুয়ারে সরকারের ক্যাম্পে’ প্রচুর সাড়া পাওয়া গেছে। মানুষ আসছেন বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে। তিনি আরো জানান এর পরে প্রতিটি ওয়ার্ডে মানুষের সুবিধা পাবে। মানুষ যা চাচ্ছেন তাই পাবেন। আর আমাদের মতন জনপ্রতিনিধিরা চেষ্টা করবে যাতে সবাই এই সূযোগ এবং সুবিধা পান। মানুষ যতটা পারছেন আসছেন সেটা দেখলাম আমি নিজেই। আমি আমাদের কর্মীদের বলে দিয়েছি কেউ যেন ফিরে না যান কোনভাবেই। সবার জন্য আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সুযোগ এবং সুবিধা দিচ্ছেন তাই সবাই যেন দরখাস্ত করতে পারেন। আবেদন করতে গিয়ে ভুল হলে সেটাও দেখিয়ে দেবেন আমাদের কর্মীরা বলে জানান ডেপুটি মেয়র।







