অফবিট

পঞ্জিকা মতে এবছর ভূত চতুর্দশীর সময়কাল, জানুন বিস্তারিত

ভূত চতুর্দশী পালন করা হয় দীপাবলি ঠিক আগের রাতে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৪তম দিন অর্থাত্‍ অমাবস্যা হবার ঠিক এক দিন আগের দিনটি ভূত চতুর্দশী হিসাবে পালন করা হয়। ভুত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে ১৪ টি প্রদীপ জ্বালিয়ে তাদের শ্রদ্ধা জানানো হয়। ঠিক যেমন মহালয়ায় দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়া হয়। এই দিন আবার গুলঞ্চ, শুষণী, হিলঞ্চ, জয়ন্তী, ওল, বেতো, সরষে, নিম, শাঞ্চে, কালকাসুন্দে, পলতা, ভাটপাতা, কেঁউ, এবং শৌলফ -মোট ১৪টি শাক এক সাথে খাওয়ার প্রচলন আছে।

এই বছরের ঠিক কখন ভুত চতুর্দশী পড়েছে তার দিন এবং সময়:
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির সূচনা হয়েছে এই বছরের আগামী ১১ নভেম্বর দুপুর ১টা বেজে ৫৭ মিনিট সময় থেকে।
এই তিথি আবার শেষ হবে ১২ নভেম্বর দুপুর ২টো ৪৪ মিনিটে। আবার অমাবস্যার শুরু হচ্ছে ১২ নভেম্বর, দুপুর ২/৪/৫১ থেকে।
অমাবস্যা শেষ হতে চলেছে ১৩ নভেম্বর দুপুর ২/২৮/৩০ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.