রাজনীতি

মহুয়ার বিরূদ্ধে অভিযোগ সরকারি গাড়ির ব্যবহারের, কমিশনে বিজেপি

রাজ্য সরকারের স্টিকার করা গাড়ি ব্যবহার করায় অভিযোগ উঠলো কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে। মহুয়ার বিরুদ্ধে নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিজেপি।

সূত্রের খবর,শনিবার এব্যাপারে ই-মেলএর মাধ্যম বিজেপি অভিযোগ জানান কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।অভিযোগকে ভিত্তি করে ঘটনার তদন্ত শুরু করেন কমিশন।

বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদারের দাবি, “গত শুক্রবার নদিয়ার জেলাশাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার সময় মহুয়া যে গাড়িতে চেপেছিলেন সেটি রাজ্য সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি। ওই গাড়িতে মহুয়ার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীরও।”

সন্দীপবাবু বলেন, “শুধু মুখের কথা নয়, আমাদের কাছে অভিযোগের সপক্ষে ভিডিও ফুটেজও রয়েছে। কমিশনে তা জমা দিয়ে বিধিভঙ্গের অভিযোগে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।”

তবে এব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের।প্রতিক্রিয়া জানা যায়নি মহুয়া মৈত্ররও।

তবে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকবানুর রহমান বলেন, ‘এমন কোনও ঘটনা আমরা জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.