রাজনীতি

তলে তলে বাড়ছে জোটের সমর্থন, প্রথম দফার নির্বাচন শেষ হতেই বড় ইঙ্গিত

লোকসভা নির্বাচনের প্রথম দফা পূর্ণ।২১ টি রাজ্যের ১০২টি কেন্দ্রে হয়েছে ভোটগ্রহণ। প্রথম দফার ভোট শেষ হতেই সূচনা পেল হিসেব কষা। পদ্ম শিবির নাকি ঘাসফুল কার পালে হওয়া লাগলো তো নিয়েই শেষ নেই জল্পনা।বিজেপির জয়ের মাঝেই আবার সুর চরালো কংগ্রেস।কংগ্রেসের দাবি, ভোট বাড়ছে তাঁদের।

বিজেপির যেখানে দাবি ,৪০০ আসন এবার তাদের। অপরদিকে কংগ্রেসের দাবি,প্রথম দফার ভোটের পরেই বিজেপির হুঙ্কারে বিপরীত ফল হচ্ছে ভোটারদের মধ্যে। ভোট বাড়ছে ইন্ডিয়া জোটের।অর্থাৎ তলে তলে ভোট ব্যাঙ্ক বৃদ্ধি পাচ্ছে কংগ্রেস সহ অন্যান্য অবিজেপি দলগুলিরও।

আজ বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের। নেতৃত্বে থাকবেনকংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার আগে নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবি করেন,বিজেপি দক্ষিণে সাফ হয়ে যাবে। আর উত্তর ভারতেও বিজেপির ভোট ব্যাঙ্ক অর্ধেক হয়ে যাবে।

সূত্র মারফত জানা যায়, প্রথম দফা ভোটের পর অনেকের দাবি বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস।তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে বিজেপি সাফ হয়ে যাবে ধুয়ে মুছে।বিহার উত্তর প্রদেশ এবং রাজস্থানে বিজেপি ভোট কাটবে জোড়াফুল।কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন “অনেক বিজেপি নেতাই নাকি বলছেন এবার আর মোদী হাওয়া বলে কিছু নেই। সেকারণে তাঁদের বেশি পরিশ্রম করতে হচ্ছে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.