রাজনীতি

সন্দেশখালির পর এবার পূর্ব মেদিনীপুর ভুপতিনগরে বাধার মুখে এন আই এ

সন্দেশখালির ঘটনার পর ফের আক্রান্ত কেন্দ্রীয় সংস্থা। ৫ জানুয়ারি সন্দেশখালির ইডির ওপর হামলার ৩ মাস পর আবারও হামলা হলো তদন্তকারী সংস্থা অধিকারীকদের ওপর। বাজি বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়েই আক্রান্ত হন এনআইএ আধিকারিকরা।

সূত্র মারফত জানা যায়, ৫০-৬০ জন এনআইএ আধিকারিকদের ওপর আক্রমণ করে। তাদের গাড়িকে লক্ষ্য করে ইট ছুড়ে গাড়ির কাঁচ ভাঙ্গা হয়।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগরে। ঘটনায় প্রথম সারিতে মহিলাদের নাম রয়েছে বলেই অভিযোগ। ঘটনায় যুক্ত থাকায় গ্রেফতার করা হয় দুই ব্যাক্তিকে। গ্রেফতার করার মুহূর্তেই হামলা চালায় তারা।

বাজি বিস্ফোরণের একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এন আই এ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে অনুযায়ী এলাকার অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও তাঁরা আদালতে হাজির না হওয়ায় শনিবার ভোরে ভুপতিনগরে আসে এন আই এ প্রতিনিধিরা। অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেয়। হামলা চালায় বলে এন আই এ সূত্রে খবর।এলাকায় উত্তেজনা রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.