রাজনীতিরাজ্য

বড় খবর: আদিবাসী দিবসের অনুষ্ঠানের মিছিলকে উদ্দেশ্য করে কটুক্তির অভিযোগ। তৃনমূলের পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিল আদিবাসী জনকল্যাণ মঞ্চের সদস্যরা

তীব্র উত্তেজনা ডেবরার ভবানীপুর ১ নম্বর অঞ্চলের শ্যামনগর গ্রামে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঝাড়গ্রামের মঞ্চে আদিবাসী সমাজের কল্যাণে বক্তব্য রাখছেন ঠিক সেই সময় ডেবরার শ্যামনগর গ্রামে আদিবাসী সমাজের মানুষেরা আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে একটি মিছিলের আয়োজন করে। অভিযোগ সেই সময় তৃণমূল পার্টি অফিসে বসে থাকা জনা কয়েক মিছিলে যোগ দেওয়া আদিবাসীদের উদ্দেশ্য করে কটুক্তি করে। এরই প্রতিবাদ করে আদিবাসী সমাজের মানুষেরা। এরপরেই ক্ষিপ্ত হয়ে পার্টি অফিসে ভাঙচুর চালায় আদিবাসী সমাজের মানুষেরা। পরে আগুন ধরিয়ে দেওয়া হয় শ্যামনগর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.